ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে রায়গঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৭:৩০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোজিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পলাতক। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল আলম।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রোজিনা খাতুন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে না উঠা ও ঘরের দরজা বাইরে থেকে বন্ধ থাকায় প্রতিবেশীর সন্দেহ হয়। পরে দরজা খুলে ভেতরে ঢুকে রোজিনার রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল আলম জানান, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর