ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

‘মানুষ আর মার্কা দেখে ভোট দেবে না ব্যক্তি দেখে ভোট দিবে ’


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৭:৩৯ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট আদীতমারীতে জনতার দলের  (চেয়ারম্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, মানুষ আর মার্কা দেখে ভোট দেবে না ব্যক্তি দেখে ভোট দিবে তিনি আজ আদীতমারী উপজেলা মহিষখোঁচা ইউনিয়ন দলীয় কার্যালয় উদ্বোধনের সময় এসব কথা বলেন বুধবার (১১ জুন ) রাতে  জনতার দলের প্রধান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল মহিষখোঁচা দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।


প্রধান অতিথির বক্তব্যে জনতার দলের আহ্বায়ক (চেয়ারম্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, ৫৪ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি তেমন আশাব্যঞ্জক ছিল না। তাই আমাদের লক্ষ্য হলো শিক্ষিত, সৎ ও সাহসী মানুষদের রাজনীতিতে আনা। আমরা দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি- প্রথমত, সবসময় রাষ্ট্রের পক্ষে কথা বলা এবং দ্বিতীয়ত, বিদ্যমান পচা রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে গিয়ে নতুন পথে যাত্রা করা।

শামীম কামাল বলেন, 'আমরা আমাদের প্রার্থীদের মধ্যে সততাকে অগ্রাধিকার দেবো। এর অর্থ, যদি ১০টি আসনে প্রার্থী দিতে পারি, তবে তাই করব। প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি আমরা তার দুর্নীতির প্রমাণ পাই, তখন দল থেকে বহিষ্কার করব।আমরা গুটি কয়েক ভালো মানুষকে লক্ষ্য করে সামনে এগুতে চাই। যেহেতু আমরা নতুন দল হিসেবে সকল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারছি না। তাই এসব ভালো মানুষের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছাতে চাই।

আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, তারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিবর্তে যতজন ভালো মানুষ পাবেন, তাদেরকেই নির্বাচনে মনোনয়ন দেবেন। সব আসনে প্রার্থী দিলে যদি কিছু খারাপ লোকও দলে ঢুকে পড়ে, তাহলে তাদের দলের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে তিনি মনে করেন। এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মাস্টার, বদিউজ্জামান প্রামানিক, রিপন মিয়া, জনতার দলের বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর