ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে দশমিনায় ডিজিটাল টেলিফোন ভবন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৭:৪৮ পিএম

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

দশমিনা উপজেলায় ডিজিটাল টেলিফোন ভবনটি ১৯৭০ সালে নির্মান করা হলেও অদ্যবধি সংস্কার। না করায় জরাজীর্ন হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। অফিস ভবনটি জরাজীর্ন হবার পরেও জীবনের ঝুঁকি নিয়ে অপারেটররা দায়িত্ব পালন করে আসছে। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পরে এবং ভবনের বিভিন্ন স্থানে দেখা যায় ফাটল দেখা দিয়েছে।


স্বাধীনতা পূর্ব ১৯৭০ সালে উপকূলীয় এলাকায় প্রলয়ংকারী ঘূর্নিঝড়ের পর তৎকালিন পাকিস্তান সরকার এই ভবনটি নির্মান করা ছিল। ঝড়ের আগাম বার্তা জনগনের মাঝে পৌছে দিতে অত্র এলাকায় টেলিফোন এক্সচেঞ্জটি নির্মান করা হয়। নির্মানের পর আর কোন সংস্কার করা হয়নি।


ভবনটির চারদিকে নিরাপত্তা বেষ্টনী না থাকায় সব সময়টি ভবনটি অরক্ষিত থাকে। সামান্য বৃষ্টি হলেই ছাদ গেমে পানি পরে এবং মাঝে মধ্যে ছাদ থেকে প্লাস্টারের টুকরা ফ্লোরে পরে। ভবনটির সংস্কারের কাজ করার পরও তাতে কিছুতেই কিছু হচ্ছে না।

 

অফিস চলাকালিন সময় প্রায়ই ছাদের অংশ বিশেষ পড়তে দেখা যায়। নতুন ভবনের জন্য এবং ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিস্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভবনটি অতি পুরাতন তাই সংস্কার নয় নতুন ভবন দরকার। বর্তমানে ভবনটি যত দ্রুত সম্ভব নির্মানে দাবি স্থানীয় সচেতন মহলের নাগরিকদের।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর