ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৭:৫৪ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে ওয়ালিদ মাহমুদ (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (১২ জুন) দুপুরে ভালুকা উপজেলার ধলিয়া ইউনিয়নের পলাশতলী পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

মৃত ওয়ালিদ মাহমুদ গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের বাসিন্দা ও মৃত ওহিদুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ওয়ালিদ গত বুধবার (১১ জুন) তার মায়ের সঙ্গে ভালুকার ধলিয়া পলাশতলী পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।

 

পরদিন বৃহষ্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন খেয়াল করে তাকে খুঁজতে শুরু করে এবং পরে পুকুর থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, “স্থানীয় এক ব্যক্তি আমাদের এ ঘটনায় অবগত করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু ওয়ালিদ ছিল পরিবারের একমাত্র ছেলে সন্তান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর