সিরাজগঞ্জ প্রতিনিধি / : 133
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পারাপার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারি নিহত। বিষয়টি নিশ্চিত করেছেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ।তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারি নিহতশনিবার (১৪ জুন) সকালে এ দুর্ঘটনাটি ঘটে, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায়। নিহত আব্দুর রাজ্জাক (৫৩) পাবনা জেলার চাটমহর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক খালখুলা আশা হোটেলের সামনে থেকে হেঁটে মহাসড়ক
পার হচ্ছিলেন। এসময় রাজশাহীগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে পালিয়ে
যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে
এবং তার প্যান্টের পকেট থেকে একটি ভোটার আইডি কার্ড পান। এরপর তারা হাটিকুমরুল হাইওয়ে
পুলিশকে অবগত করেন।
এ
ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ
করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকাশজমিন/আরআর