নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে
রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রচারিত সংবাদ অপপ্রচার দাবি করে অপপ্রচারের
প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার বেলা সাড়ে ১১টায়
নরসিংদী প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের
আয়োজন করা হয়। সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।
লিখিত
বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি
রায়পুরা উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগ বিষয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য সম্বলিত
সংবাদ প্রকাশ করে আমার বিরুদ্ধে
নানা অপপ্রচার করা হচ্ছে যা
অত্যন্ত দুঃখজনক। প্রকাশিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন
করা হয়েছে তা আদৌ সত্য
নয়। ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে রায়পুরা
উপজেলা প্রশাসন, এতে আমার কোন
প্রকার সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে
গণমাধ্যমে যেসব অপপ্রচার করা
হয়েছে, আমি তার তীব্র
প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে
সংবাদ প্রচারে আরো দায়িত্বশীল ভূমিকা
পালনের জন্য সম্মানিত সাংবাদিকদের
প্রতি অনুরোধ করছি।
এসময়
তিনি আরো বলেন, আমি
রায়পুরা উপজেলা বিএনপির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি জাতীয়তাবাদী ছাত্রদলে
সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে রাজনৈতিক জীবন শুরু করে
প্রায় ৩৯ বছর যাবৎ
বিএনপি'র রাজনীতির সাথে
সক্রিয় রয়েছি। দলের দুর্দিনে সাহসিকতার
সাথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে বার বার
কারা নির্যাতিত হয়েছি। ৫ আগস্টের পর
দলের নির্যাতিত নেতা-কর্মী ও
সমর্থকদের সাথে নিয়ে রায়পুরা
উপজেলায় তৃণমূল পর্যায়ে দলকে আরো সু-সংগঠিত করতে কাজ করে
যাচ্ছি। জনমানুষের কল্যাণ করাই একজন রাজনৈতিক
কর্মীর জীবনের লক্ষ্য, সে লক্ষ্যেই আমি
নিবেদিত রয়েছি।
এসময়
উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হযরত আলী
ভূইয়া, সহসভাপতি মোজাম্মেল হক, ফখরুল ইসলাম,
যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, শিল্প
বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা
আসাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দ।
আকাশজমিন/আরআর