ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কর্মক্ষেত্রে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:৩২ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

কর্মক্ষেত্রে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট নিয়ে কর্মস্থলে ফিরছে ঢাকাগামী চাকুরীজীবিরা। যানজট আগামীকালই শেষ হওয়ার কথা। কারণ ঈদে ঘরে ফেরা মানুষ কর্মস্থলে ফিরলেই মহাসড়ক যানজট মুক্ত হবে।



১৪ জুন(শনিবার) ভোর সকাল থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। আশুলিয়ার আরিফ হোসেন বলেন, ঈদের পরে কখন যানজট হয়নি। এবারই প্রথম। রোদ না থাকলেও ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। যমুনা সেতু পুর্ব থানার ওসি ফয়েজ আহমেদ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে।


দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ শরীফ বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও সিরাজগঞ্জ অংশে যানজট ছিলো। যার কারণে টাঙ্গাইলের অংশেও যানবাহনের জটলা বাঁধে। তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলস ভাবে কাজ করছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর