ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে স্কুল ছাত্র জুবায়ের হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার


  • আপলোড সময় : শনিবার ১৪ জুন, ২০২৫ সময় : ৯:৫৯ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেন(১৬) হত্যা মামলার আসামী গাবতলা এলাকার নাজিরের ছেলে রাব্বি হাসান(১৬) ফারুক মিয়ার ছেলে সিয়াম মিয়াকে(১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৩ জুন শুক্রবার উপজেলার ভোলাবো গাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গত ১৮ এপ্রিল বিকেলে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুবায়ের হোসেনকে তার বন্ধু শাহিন মিয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গত ১৯ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।


জুবায়ের হোসেনের বুকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে তাকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনায় নিহত জুবায়ের হোসেনের মা মিনারা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর