উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 124
উত্তরাঞ্চল প্রতিনিধি:
শিয়াল
মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে রাজশাহীর বাগমারায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে থেকে তার লাশ উদ্ধার
করে পুলিশ। নিহতের নাম আবদুল মমিন (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
পরিবার
সূত্রে জানা যায়, মানসিকভাবে অসুস্থ আবদুল মমিন প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে নিজে
নিজে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। শনিবার
সকালে গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে খোলা বৈদ্যুতিক তারে জড়িয়ে তার লাশ
পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে পুলিশে খবর দেয়। সকাল
সাড়ে ১০টার দিকে বাগমারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পোলট্রি
খামারের মালিক ইউসুফ আলী জানান, এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। প্রতিদিনই শিয়ালের আক্রমণে
খামারে মুরগি মারা যাচ্ছিল। এ কারণে খামার রক্ষায় রাত ১২টার পর থেকে তিনি খামারের পাশে
খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখতেন।
বাগমারা
থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে থানায় এখনো কোনো
অভিযোগ হয় নি।
আকাশজমিন/আরআর