ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

গোয়ালন্দ (রাজববাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে একজন গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত গৃহবধূ উপজেলার অম্বলপুর গ্রামের বাসিন্দা আজিম শেখের স্ত্রী রোকসানা (২২)।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুন রবিবার রাত দেড়টার দিকে নিজ বাড়ীর শোয়ার ঘরের আড়ার সাথে নিজের ব‍্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটে।

 

জানা যায়, ওইদিন আত্মহত্যা করার আগে মৃত রোকসানা ও তার স্বামী আজিম শেখের সাথে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে গেলে গভীর রাতে ভিকটিম ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে পরে, বিষয়টি ভিকটিমের স্বামী বুঝতে পারলে বাড়ির অন‍্যান‍্য লোকজন ডেকে তাকে ঝুলন্ত অবস্থা থেকে বাঁচানোর জন‍্য নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ তাদের হেফাজতে নেন।

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর