ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে নিহত ব্যবসায়ী মামুনের পরিবার ও ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

রূপগঞ্জে আলোচিত ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামী জাহিদুল ইসলাম বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করছে নিহতের পরিবার ও এলাকার ভুক্তভোগীরা।গতকাল  রবিবার রূপগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।

 

এসময় নিহত ব্যবসায়ী মামুনের পরিবার ও ভুক্তভোগীরা জানান, গত ১০ জুন বিকালে নিষিদ্ধ ঘোষিত ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করলে সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুরের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে হামলা চালায়।  এসময় বাবুর ছোড়া গুলিতে নিহত হয় ব্যবসায়ী মামুন। এ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো মামলার প্রধান আসামীসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


ভুক্তভোগীরা আরো বলেন, বিগত ৫ আগষ্টের পর জাহিদুল ইসলাম বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি,  সন্ত্রাসী কর্মকান্ডসহ না অপকর্মে লিপ্ত ছিল। তার অত্যাচারে অতিষ্ট অনেকে।


ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় মামলা দায়ের করার পর থেকে নিহতের পরিবার চরম আতংকে ও নিরাপত্তা হীনতায় ভুগছে।, তারা অনতিবিলম্বে অভিযুক্ত বাবুসহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর