ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নাটোরে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:২৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজি ও দুষ্কৃতিমূলক অপরাধে জড়িত থাকায় কিশোর গ্যাংয়ের দুইজন আটক করেছে সেনাবাহিনী। শনিবার(১৪ জুন) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার মিন্টু (১৮) ও মোঃ শাকিল (১৯)। নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সুত্রে জানা যায়, শনিবার দিনগত রাত সোয়া ১২ টা দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে আতংক সৃস্টি করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যরা। তারা চাঁদাবাজি ও রাহাজানির জন্য বিয়াঘাটের সাধারণ মানুষকে জিম্মি করে।


তাদের ভয়ে ওই এলাকার লোকজন আতংকিত হয়ে সেনাবাহিনী ক্যাম্পে ফোনে বিষয়টি জানান। এরপরই সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। এসময় কিশোর গ্যাংয়ের দুইজন সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে আটকদের থানায় হস্তান্তর করা হয়। তাদের আটকে সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মমিনুল ইসলাম বলেন, আটকের পর থানায় দুজনকে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে আইনগত কাজ চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর