ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শেরপুর জেলা এনসিপি’র আহ্বায়ক কমিটিতে নকলার ৪ জন


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:৩১ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম-এর স্বাক্ষরিত অনুমোদিত ওই কমিটিতে নকলা উপজেলার ৪ নেতাকে স্থান দেওয়া হয়েছে।

 

৩০ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে প্রকৌশলী মো. লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী, ৬ জনকে যুগ্ম সমন্বয়কারী ও ২৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এরমধ্যে নকলা উপজেলার হুমায়ুন কবির আকাশ, মো. মমিনুল ইসলাম আরব, সুজন মিয়া ও মো. সাদ্দাম হোসেনকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

 

শনিবার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত কমিটির তালিকা মোতাবেক এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নবগঠিত শেরপুর জেলা শাখার এনসিপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন- ৬ যুগ্ম সমন্বয়কারী আলমগির কবির মিথুন, লুৎফর রহমান লাজু, আর.কে রেজা, ফিরোজ আহমেদ, এস.এম রসিদ সিরাজী নিপুণ ও তান্না ইসলাম এবং ২৩ সদস্য আরিফ সাফফারী, আল মামুন সরকার, রাশেদুল হাসান, মাজহার মেহেদি, আবু সালেহ, আশরাফুল আলম মোহন, মো. আব্দুল মান্নান মাস্টার, হুমায়ুন কবির আকাশ, মো. মমিনুল ইসলাম আরব, রুহুল আমিন, মো. জোবায়ের আহমেদ, সুজন মিয়া, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েল, উম্মে হাবিবা, কাকন আহমেদ, মো. জাহাঙ্গির জালাল, শারমিন আক্তার ও মো. সাদ্দাম হোসেন।

 

তথ্য সূত্রে জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন প্রদান করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর