ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

গোয়ালন্দে গৃহবধূর আত্মহত্যায় স্বামী আটক


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৮:০৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ওড়না পেঁচিয়ে  রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  নিহত গৃহবধূ গোয়ালন্দ পৌরসভার অম্বলপুর গ্রামের আজিম শেখের স্ত্রী। এ ঘটনায় নিহতের বাবা রশিদ শেখ বাদী হয়ে তার মেয়ে জামাই আজিম শেখের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ আসামি আজিম শেখকে গ্রেফতার করেছে। 

 ১৫ জুন শনিবার দিনগত রাত দেড়টা থেকে দুইটার দিকে নিজেদের বসতঘরে বাঁশের আড়ার সাথে ওড়নায় ঝুলে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।  পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, শনিবার দিনগত রাতে গৃহবধু রোকসানা ও তার স্বামী আজিম শেখ খাওয়া-দাওয়া শেষে একই ঘরে শুয়ে পড়ে। রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রোকসানা রাত দেড়টা থেকে দুইটার মধ্যে যে কোন সময় তার নিজের  ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস নেয়। 

 এ সময় সে ছটফট করতে থাকলে তার স্বামী আজিম শেখ ঘুম হইতে জেগে ওঠে বিষয়টি দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ডাকাডাকি করে জড়ো করে। পরে তারা সকলে মিলে রোকসানাকে ঝুলন্ত অবস্হা হতে নামিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

 এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু রোকসনাকে মৃত ঘোষণা করেন । পরে থানা পুলিশকে বিষয়টি জানালে এসআই মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতলহাল রিপোর্ট প্রস্তুত করেন। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর