ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় ওষুধ ভেবে কীটনাশক খেয়ে বৃদ্ধার মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৮:৪৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ওষুধ ভেবে ভুলবশত কীটনাশক খেয়ে ফুলেছা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন।রবিবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। ফুলেছা খাতুন গড়াডোবা ইউনিয়নের চিকনী আগপাড়া গ্রামের আবুল হাসেমের স্ত্রী।


জানা গেছে, রবিবার দুপুরে অসুস্থতা বোধ করছিলেন বৃদ্ধা ফুলেছা খাতুন। এ কারণে তিনি ঘরের ভেতরে রাখা একটি বোতল থেকে ওষুধ ভেবে ভুল করে কীটনাশক খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বৃদ্ধা ওষুধ ভেবে ভুল করে কীটনাশক খেয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। 


আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর