ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিভিন্ন দেশে দূতাবাস বন্ধ করল ইসরায়েল


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ১২:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইরানের প্রতিশোধের আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এদিকে ইরান আবারও নতুন করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (১৬ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, ইরান যেকোনও সময় যেকোনও জায়গায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারেএমন আশঙ্কায় ইসরায়েল বিশ্বের কয়েকটি দেশে তাদের দূতাবাস কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের স্থানীয় দৈনিক ইয়েদিওথ অহরনথ-এর খবরে এমনটাই জানানো হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, ইরান যেভাবে হামলার হুমকি দিয়েছে, তাতে করে ইসরায়েলি কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলে নতুন প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান নতুন করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই হামলার সময় তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংঘাত উত্তজনাকর এই পরিস্থিতিতে ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর গাজায় অবস্থানরত যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস।

এক বিবৃতিতে দূতাবাস বলেছে, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন সরকারি কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ আবাসস্থলে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছেপরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

এদিকে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তেল আবিবের কাছে ইসরায়েলের বাত ইয়াম শহরে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ৭৫টিরও বেশি ভবনের মধ্যে ২২টি ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন শহরটির মেয়র তসভিকা ব্রট। তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ-কে বলেন, ক্ষতিগ্রস্ত আবাসিক এলাকাগুলো পুনর্গঠনের জন্য তিনি একটি বিশেষ কমিটি গঠন করেছেন।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর