ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরের তৃতীয় দিনে একাধিক স্বাস্থ্যকেন্দ্র ও জাদুঘর ঘুরে দেখলেন জুবাইদা রহমান ইসরায়েলে ঝুলন্ত পার্লামেন্ট: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০

সভা চলাকালীন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষেপে গেলেন নুরুল হক নূর


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ৯:৫৩ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

আমরা যে বাজারে প্রোগ্রাম করব সেইখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন।এটা এক ধরনের শয়তানি হতে পারে যেন আমি ঠিকভাবে সভা সমাবেশ না করতে পারি। এ বিষয়ে আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করবো এসব কথা বলেছেন (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক।


রবিবার (১৫ জুন) রাত ৮ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাছানি বাজারে পথ সভার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষেপে গিয়ে এমন মন্তব্য করেছে (ডাকসুর)সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর।

 

এসময় তিন আরো বলেন,গনঅধিকার পরিষদের সকল নেতাকর্মী ও সমর্থকদের সকল প্রকার বিপদে আপদে পাশে আছি এবং থাকবো। কোন অপশক্তিকে ভয় না পেয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি শেখ হাসিনার সাথে আপোষ করিনি শেখ হাসিনাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আপনারা দুষ্কৃতির হয়ে দশমিনা ও গলাচিপায় যে সকল অপকর্ম করে যাচ্ছেন মনে রাখবেন জনগন আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জাবাব দিয়ে দেখাইয়া দেবে সেই দিন আর বাকী নেই।

 

এ সময় নুরুল হক নূর আরো বলেন,গনঅধিকার পরিষদ স্বচ্ছ,দূর্নীতিবাজ মুক্ত লোক নিয়ে দল গঠন করা হয়েছে। তারাই গনঅধিকার পরিষদের সদস্য হবে যাহারা আ’লীগের দূর শাসনে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে ছিলো। এ দলে কোন দালাল, সন্ত্রাসী, মাদকব্যবসয়ী, চরতরের জমি দখলবাজ, সালিসির নামে টাকা লুটেদের অশ্রয় নাই। দশমিনা গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের গণজোয়ারে অনেক দলের গা জ্বালা পোড়া করে। তার কারনে দশমিনা ও গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় ভাংচুরকরে নেতাকর্মীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে একটি দলের নেতাকর্মীরা আর প্রশাসন তাদের ছায়া হয়ে কাজ করছে। আমি বলতে চাই গনঅধিকার পরিষদের কার্যালয় ভেঙ্গে, নেতাকর্মীদের মারধর করে, ব্যানার-ফেস্টুন ছিড়ে আমাদের কে থামানো যাবে না।

 

এর আগে পবিত্র ঈদু-উল-আযাহা উপলক্ষে রবিবার বিকাল ৪ থেকে রাত ১০ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গনঅধিকার পরিষদের নেতাকর্মীদের ২ থেকে ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন এলাকার হাট বাজারে জনসাধারণের সাথে সৌজন্য স্বাক্ষত ও পথ সভায় বক্তব্য রাখেন।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর