ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

বীরঙ্গনা সকিনা আর নেই!


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৫:২১ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জ জেলার নিকলী গুরুই পালপাড়া গ্রামের বীরঙ্গনা সকিনা ওরফে ঘটকি বেগম (৯৩) আর নেই! তিনি মঙ্গলবার (১৭ জুন) ভোরে জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বড়মাইপাড়া গ্রামে তাঁর এক আত্মীয়ের বাসায় বীরমুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,হিলচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ।

 

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি মহিলা শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে তিনি সম্মাননা পান। নিঃসন্তান এই বীরঙ্গনার মুক্তিযোদ্ধা গেজেট নং-৫৩৯ এবং মুক্তিবার্তান নং-০১১৭০৪০২০৯।  তিনি জীবৎদ্দশায় স্মৃতি কাতর হয়ে দৈনিক আকাশ জমিন পত্রিকার কিশোরগঞ্জ ব্যুরো প্রধানকে বলেছিলেন, একাত্তরের মুক্তিসংগ্রাম চলাকালীন সময়ে আমি নিয়মিত মুক্তিযোদ্ধাদের গোয়েন্দা হিসেবে কাজ করেছি। পাকবাহিনী রাজাকারদের অবস্থান গতিবিধির খবরাখবর মুক্তিযোদ্ধাদের জানাতাম।

 

সময় মাস মনে নেই যুদ্ধকালীণ সময়ে   একদিন সকালে  তথ্য সংগ্রহের জন্য বাজিতপুর উপজেলার সরারচর তেজখালি পুলের কাছে যেতেই পাকবাহিনী আমাকে বলেকাহাসে আয়া তোম লোক এর প্রতি উত্তরে বীরঙ্গনা সকিনা বলেন, ‘ঘুমনেকি লিয়ে আয়াতখন পাক বাহিনী সদস্যরা বলেন,খাটো বাঙ্গাল উর্দ্দু বলতাহে। এরপর আমাকে আটক করে সরারচর শিবনাথ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে নিয়ে যান। পাক সেনার আমার উপর পাশবিক নির্যাতন চালায়।

 

পরে বিকেলের দিকে আমাকে ছেড়ে দেয়। দেশের জন্য আমি নিজ সম্ভ্রম হারালাম। বিনিময়ে একটি স্বাধীন দেশের জন্ম হলো। দেশ স্বাধীন হওয়ার আগে নিকলী যেতে চেত্রার আখড়ার কাছে আমার নিজ রামদা দিয়ে কুপিয়ে /৫জন রাজাকারদের মেরেছি। বর্তমান সে দা-টি ঢাকার সেগুনবাগিছায় অবস্থিত মুক্তিযোদ্ধা যাদুঘরে সংরক্ষন প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর