ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

নাটোরের আওয়ামী লীগ নেতা মঞ্জুর হত্যার প্রধান আসামি গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগ নেতা ও লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


রবিবার (১৫ জুন) ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার (১৬ জুন)দুপুরে তাকে আদালতে তোলা হয়। গ্রেফতারকৃত হাসান আলী টুমন লালপুরের শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।


পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত বছরের ৩০ মে রাত দশটার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলস্টেশনের পাশে একটি চায়ের স্টলে আড্ডার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমান মঞ্জুর মাথায় এবং পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।


পরে ওই বছরের ২ মে নিহত মুনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি টুমন পালিয়ে ছিল। পরে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর