ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে রাজনৈতিক কোন্দলে গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৭ জুন, ২০২৫ সময় : ৬:৩৯ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জেরে একটি ওষুধের ফার্মেসিতে প্রতিপক্ষের লোকজনের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সুমন (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুমনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ‘মেসার্স রকি ফার্মেসিতে। পুলিশ জানায়, ছাত্রদল নেতা রকি (লিডার মাসুদ পন্থী) ও যুবদল নেতা লেবু আরিফ (কাজী মনির পন্থী) এর মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে রাত ১০টার দিকে যুবদল নেতা লেবু আরিফ তার সঙ্গে থাকা ৪-৫ জন সহযোগীসহ আগ্নেয়াস্ত্র নিয়ে রকির মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।

 

এসময় ফার্মেসিতে থাকা গার্মেন্টস শ্রমিক সুমন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে আরও একজনের পরিচয় পাওয়া গেছে, তবে তিনি সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “ঘটনার পরপরই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর