ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের’ দিকে ঠেলছে ইসরায়েল : রাশিয়া


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ১:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে হামলার মাধ্যমে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে ইসরায়েল। পাশাপাশি বিশ্বকে ‘পারমাণবিক মহাবিপর্যয়ের দিকেও ঠেলে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই ইহুদি রাষ্ট্র।

মঙ্গলবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পে ইসরায়েলের চলমান ব্যাপক হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোন থেকে অবৈধ। এতে একদিকে যেমন আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় অগ্রহণযোগ্য হুমকি তৈরি হয়েছে, অন্যদিকে বিশ্বকে পারমাণবিক মহাবিপর্যয়ের দিকেও ঠেলে দিচ্ছে এ হামলা।

আমরা ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে হুঁশে ফিরে আসুন এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধ করুন।” ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই সংঘাতের জন্য জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) পক্ষপাতদুষ্ট বলেও দোষারোপ করা হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বলা হয়েছে, “ইরানের পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে সম্প্রতি আইএইএ যে রেজোল্যুশন দিয়েছে, সেটি ছিল পুরোপুরি পক্ষপাতদুষ্ট এবং ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ। ইসরায়েলের পশ্চিমা পৃষ্ঠপোষকরা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আইএইএ-কে ব্যবহার করছে এবং আইএইএ-এর রেজোল্যুশনই ইসরায়েলকে ইরানে হামলা চালানো অজুহাত তুলে দিয়েছে।


প্রসঙ্গত, তেহরান বার বারই বলে আসছে যে তার পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ। তবে সপ্তাহে আইএইএ এক রেজোল্যুশনে বলেছিল যে ১৯৭০ সালে জাতিসংঘের সঙ্গে পরমাণু অস্ত্র বিরোধী (এনপিটি) যে চুক্তি করেছিল ইরান, তা লঙ্ঘন করেছে দেশটি। আইএইএ এই রেজোল্যুশন দেওয়ার কয়েক দিনের মধ্যে ইরানে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।

গত ১৩ জুন ভোর সাড়ে চার টা থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। জবাবে সেদিন থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানের সামরিক বাহিনী।

দুই দেশের সংঘাত শুরুর পর মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, তবে ইসরায়েল তাতে আগ্রহ দেখায়নি। সূত্র : আরটি

আকাশজমিন/আরআর

 

 


 



এ সম্পর্কিত আরো খবর