উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 139
উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর
পদ্মা নদীর শহর রক্ষা প্রকল্পের আওতায় টি-গ্রোয়েন ও আই-বাঁধ এলাকার অবৈধ স্থাপনায় উচ্ছেদ
অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে
দুপুর আড়াইটা পর্যন্ত টানা এই উচ্ছেদ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
এসএম রকিবুল হাসান।
অভিযানকালে
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপসহকারী
প্রকৌশলী আবু হুরাইরা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন এবং রাজপাড়া থানার তদন্ত
কর্মকর্তা আবদুল আলিম উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন।
উচ্ছেদ
হওয়া দোকান মালিকরা জানান, আশপাশে আরো দোকান এবং বাড়ি থাকলেও শুধু তাদের দোকানই উচ্ছেদ
করা হয়েছে। তবে অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন,
পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে।
সে অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে, তাহলে পরবর্তীতে তাদেরও
উচ্ছেদ করা হবে।
তিনি
আরো বলেন, রাজশাহী শহর রক্ষা প্রকল্পের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে ও নদী এলাকার
প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত,
রাজশাহী শহর রক্ষা বাঁধে ইচ্ছামতো ভরাট করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন
বোর্ড দুই বছর আগে নগরীর তালাইমারী থেকে হরিরামপুর পর্যন্ত ৫৩৫ দখলদার চিহ্নিত করে
তাদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের কাছে তালিকা প্রেরণ করে। তবে এতদিন উচ্ছেদে কোনো
পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বুধবার সীমিত কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।#
আকাশজমিন/আরআর