ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভারী বৃষ্টিতে আমতলীতে জলাবদ্ধতা: আউশের খেতে বীজ রোপণ বন্ধ


  • আপলোড সময় : বুধবার ১৮ জুন, ২০২৫ সময় : ৮:১২ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

গত তিন দিনের বৃষ্টিতে আমতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলকপাটগুলো থেকে পর্যাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে কৃষকরা খেত প্রস্তুত ও বীজ তুলে রাখলেও বীজ রোপন করতে পারছে না। এতে আউশের লক্ষমাত্রা অর্জিত হতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল। 

জানাগেছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে আমতলী উপজেলায় ৮৯.৫ মিমি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আউশ ধানে খেত তলিয়ে রয়েছে। চাষিরা আউশের খেত প্রস্তুত করে রাখলেও বীজ রোপন করতে পারছে না। ফলে উপজেলার অধিকাংশ আউশের খেত ও বীজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি অফিস সুত্রে জানাগেছে, উপজেলায় ৭ হাজার ৫৭১ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। বীজ রোপন করতে বিলম্ব হওয়ায় ওই লক্ষমাত্রা অর্জিত হতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।  বুধবার বিকেলে আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া, আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়ন ঘুরে দেখাগেছে, কৃষকরা খেত প্রস্তুত এবং বীজ তুলে রাখলেও রোপন করছে পারছে না। খেত পানিতে তলিয়ে রয়েছে।


হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, পানিতে খেত তলিয়ে থাকায় আউশের বীজ রোপন করতে পারছি না। বৃষ্টি আরো কয়েক দিন থাকলে তোলা বীজ পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের ইব্রাহিম বলেন, পানিতে খেত তলিয়ে থাকায় আউশ ধানের বীজ রোপন করতে পারছি না। কুকুয়া গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, জমি প্রস্তুত এবং বীজ তুলে রেখেছি কিন্তু রোপন করতে পারছি না। জলকপাটগুলো দিয়ে পযাপ্ত পানি নিস্কাশন না হওয়ায় খেত পানিতে তলিয়ে রয়েছে। কবে নাগাত পানি কমবে আল্লাই জানে।

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, খেতে জমে থাকা পানি আউশ ধানের বীজ রোপনে বিলম্ব হচ্ছে। ফলে আউশের লক্ষমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর