ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৬:৪৮ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কংস নদ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার দপুরে লাশটি উদ্ধার করেন। 


জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বারহাট্টা উপজেলার নোয়াপাড়া এলাকার কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেন। দুপুরের দিকে পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ওই নারীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 


ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান বলেন, ওই নারীর লাশের ৫০ ভাগ পচে গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। #


এ সম্পর্কিত আরো খবর