ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নকলায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ সময় : ৭:৩৯ পিএম

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।


উদ্বোধন শেষে ‘স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশী ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে সহ অনেকে।


এসময় উপজেলা কৃষি অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, কৃষক-কৃষাণী, দর্শকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, মেলাটি শনিবার (২১ জুন) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা মেলা থেকে ক্ষতিকর রাসায়নিকমুক্ত তথা নিরাপদ দেশি ফল কিনতে পারবেন। এছাড়া সরাসরি চাষী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধির কাছ থেকে ফল চাষের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং ফল চাষ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা নিতে পারবেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর