ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

ইসরায়েলের পক্ষে বৈশ্বিক গণমাধ্যমের নগ্ন সমর্থন

এপর্যন্ত তেহরানের তিনটি হাসপাতালে ইসরায়েলি হামলা !

ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১০:০১ পিএম

আন্তজার্তিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা ৭ম দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন (শুক্রবার) ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এক সপ্তাহ ধরে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের রাজধানী তেহরানের আরেকটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসপাতালে ইসরায়েলি হামলার এই তথ্য জানিয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান এক বিবৃতিতে বলেছেন, এ নিয়ে তৃতীয় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রও নির্মমভাবে ইহুদিবাদী শত্রুদের আক্রমণের শিকার হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান এক বিবৃতিতে বলেছেন, এ নিয়ে তৃতীয় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রও নির্মমভাবে ইহুদিবাদী শত্রুদের আক্রমণের শিকার হয়েছে।

 দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গত সাত দিনে কাপুরুষোচিত আগ্রাসনের মাঝে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের ছয়টিরও বেশি ঘটনা ঘটিয়েছে।’’



ইরানের প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি

এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাত অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। ইরানের গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার নীতি বজায় রাখি।’’

 

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব, যখন ইহুদিবাদী শত্রুরা তাদের আগ্রাসন বন্ধ করবে এবং সন্ত্রাসবাদী উসকানি দেওয়া থেকে বিরত থাকার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেবে।’’

ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের এই প্রেসিডেন্ট বলেন, যদি তারা তা না করে, তাহলে ইরান আরও শক্তিশালী ও ভয়াবহ প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।

অন্যথায় শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে, বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানি প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি, আলজাজিরা।

আকাশজমিন/আরআর

 

 

 


এ সম্পর্কিত আরো খবর