সিরাজগঞ্জ প্রতিনিধি / : 136
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় ৫০০ গ্রাম হিরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাইন।
শুক্রবার (২০ জুন) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ফাহিম (২১) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর মহিশাবাড়ি এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের (ওসি) একরামুল হোসাই বলেন, ফাহিম নিয়ে সদানন্দপুর এলাকার কড্ডা মহাসড়কের পাশে অপেক্ষা করছিল। তখন গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম হিরোইন পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আকাশজমিন/আরআর