ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনা শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল


  • আপলোড সময় : শুক্রবার ২০ জুন, ২০২৫ সময় : ১০:৫৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে জেলা শহরের বড়বাজার এলাকা থেকে ছোট বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত এ ঝটিকা বিক্ষোভ মিছিল হয়। ব্যানারসহ মিছিলের একটি ভিডিও দৃশ্য ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে সকাল ৬টার দিকে বড়বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়। এরপর ছোটবাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা ব্যানার নিয়ে হাঁটতে হাঁটতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। পরে প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দু-তিন মিনিট বক্তৃতা করেন। মিছিলে দলটির ২০-২৫ জন নেতা কর্মী অংশগ্রহণ করেন। তবে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বক্তৃতার সময় ছিলেন মাত্র ১০-১২ জন। 

জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে প্রশান্ত কুমার রায় আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে হঠাৎ রাজপথে দেখা দেন তিনি।

এ ব্যাপারে জানতে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজের মুঠোফোনে ফোন করলে সাড়া পাওয়া যায়নি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শুক্রবার জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন ছিল। পুলিশের অনেক সদস্য ওই নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ব্যস্ত ছিলেন। এ সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় নেতাকর্মী ঝটিকা মিছিল করে থাকতে পারেন।’ ওই কর্মকর্তা আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাজেই এ ধরনের মিছিল বেআইনী। মিছিলকারীদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’ 


এ সম্পর্কিত আরো খবর