ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইসরায়েলের হামলায় ইরানের আরও ২ কমান্ডার নিহত


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৪:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও জন কমান্ডার নিহত হয়েছেন। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার ছিলেন। এক বিবৃতিতে নিহত দুই কমান্ডারের নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রথম জনের নাম আমিন পৌর যোধি এবং দ্বিতীয় জনের নাম বেনহাম শারিয়ারি। তারা উভয়েই ব্রিডেডিয়ার জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন।

 

শুক্রবার রাতে রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান অভিযান চালিয়েছে আইএএফ। অভিযানের সময় তেহরানের সংলগ্ন কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিডেগিয়ার জেনারেল আমিন পৌর যোধি। কাছাকাছি সময়ে তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।

 

আইডিএফের তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি আইআরজিসির সামরিক বা ইউএভি ড্রোন ইউনিটের প্রধান ছিলেন। আগে ইউনিটের সেকেন্ড কমান্ডার ছিলেন তিনি; গত ১৩ জুন আইএএফের অভিযান শুরুর পর তাকে ইউনিটের শীর্ষ কমান্ডার করা হয়। প্রসঙ্গত, সামরিক বা ইউএভি ড্রোন ইরানের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানের সামরিক ড্রোনের ভাণ্ডারও বেশ সমৃদ্ধ।

 

নিহত অপর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি দায়িত্ব ছিল ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ, হামাস, হুথিসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা এবং এসব গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের ব্যাপারটি দেখভাল করা। ঘটনায় এখনও ইরানের সামরিক বাহিনী বা আইআরজিসি থেকে কোনো প্রতিক্রিয়া জাননো হয়নি।

 

গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনও চলছে। অভিযানে পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরা

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর