ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার দেশের মানুষের পাশে ছিল: দুলু


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৫:৫০ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবার সব সময় পাশে ছিলেন। শনিবার (২১ জুন) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামের আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় শেখ মুজিব পাকিস্তানে আত্মসমর্থন করলেন। এরপর দেশে হত্যা শুরু হলো। দেশের এ ক্লান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন। তিনি এ স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের সকল মানুষকে রক্ষা করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে মানুষের ভাগ্যের উন্নয়ন করেছিল। রাস্তা-ঘাট থেকে শুরু করে সব অবকাঠামো নির্মাণ করেছিল। বিএনপি একমাত্র দল মেয়েদের শিক্ষার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা চালু করেছিল। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছিল। শিক্ষকরাই পারে এ সমাজকে পরিবর্তন করতে। আপনারই পারেন, এ সমাজকে নতুন করে গড়তে।

সাবেক এ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের গণতন্ত্র, ভোটের অধিকারকে ধ্বংস করে দিয়েছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না, আইনের শাসন ছিল না। দেশের ছাত্র-জনতা সেই ফ্যাসিবাদ শেখ হাসিনাকে আন্দোলনের মুখে বাধ্য করে দেশ থেকে পালাতে। আজ দেশে গণতন্ত্র, ভাতের অধিকার ফিরে এসেছে।

দুলু আরও বলেন, আমাকে দিয়ে নাটোরের বেশি ভাগ প্রতিষ্ঠান এমপিও হয়েছে। কোনো শিক্ষক বলতে পারবে না, আমাকে একটি টাকাও ঘুষ দিয়েছেন। কিন্তু ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় ১০ লাখ ১৫ লাখ টাকা দিয়ে নিয়োগ নিতে হয়েছে। সামান্য পিয়ন পদে লাখ লাখ টাকা নিয়েছেন। তার হিসাব আল্লাহের কাছে দিতে হবে। নির্বাচন এলেই বিএনপির শিক্ষক কে?  আওয়ামী লীগের শিক্ষক কে? তা জেনে আওয়ামী লীগের শিক্ষকদের নিয়ে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হতো।

নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন, আব্দুল হাকিমসহ শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

  আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর