ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৮:৪২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রূপগঞ্জ থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল   শনিবার  উপজেলার বরপা এলাকার হাজী নুর উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামান মনির। হাফেজ মাওলানা মোহাম্মদ মান্নান ও মাওলানা রুকনুজ্জামানের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ মামুন।

 যুগ্ম আহ্বায় মোঃ আব্দুল মতিন ভূঁইয়া

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা ওলামা দলের  যুগ্ম আহবায়ক মাওলানা ওমর ফারুক, হাফেজ নাসির উদ্দিন, তারাবো পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল, তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী আকবরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ওলামা দলের নেতৃবৃন্দরা।

 আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর