আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের নিন্দা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরাইলের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এ অবস্থায় সোনিয়া গান্ধী বলেছেন, ইরানের ওপর ইহুদিবাদী সরকারের আক্রমণ সম্পর্কে ভারত সরকারের নীরবতা দেশটির দীর্ঘদিনের নৈতিক ও কৌশলগত ঐতিহ্য পরিত্যাগ করার শামিল।
ভারতের
কংগ্রেস দলের এই নেত্রী "দ্য হিন্দু" পত্রিকায় একটি সম্পাদকীয় লিখেছিলেন,
যেখানে তিনি বলেছেন- ১৩ জুন ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণ অবৈধ। ইরানের সার্বভৌমত্ব
লঙ্ঘন করেছে ইসরাইল।
আকাশজমিন/আরআর