ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইসরাইলি আগ্রাসনের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৯:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে-ইসরাইলি আগ্রাসনের মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস বা (ওএফএসি )ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য সংবেদনশীল যন্ত্রপাতি সংগ্রহ এবং ট্রান্সশিপমেন্টে জড়িত থাকার জন্য ওএফএসি একজন ব্যক্তি এবং আটটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে আর একটি জাহাজকে ব্লকড সম্পত্তি হিসেবে চিহ্নিত করেছে।

 

ওএফসি জানিয়েছে, হংকং-ভিত্তিক ইউনিকো শিপিং কোং লিমিটেডের মালিকানাধীন শান কাই শিন (SHUN KAI XING) জাহাজটি রায়ান রোশদ আফজার কোম্পানি এবং টাউসে সানায়ে নিম রেসানায়ে তারাশে-এর জন্য এই যন্ত্রপাতি বহন করছিল।

 

বিবৃতিতে বলা হয়েছে,তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন বিমান এবং অস্ত্র কর্মসূচির ভিত্তি স্থাপনকারী সংবেদনশীল দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি, উপাদান এবং যন্ত্রপাতি সংগ্রহের জন্য ইরানের যেকোনো প্রচেষ্টা ব্যাহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়প্রতিজ্ঞ।

 

মার্কিন যুক্তরাষ্টের মিত্র ইসরাইল- ইরানে হামলা চালানোর কয়েকদিন পরই এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হল। গত ১৩ জুন ভোররাতে ইসরাইল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে তেহরানের আবাসিক ভবনসহ ইরানে হামলা চালায়। তাদের টার্গেটিং হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও নিহত হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর