ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

যুক্তরাষ্ট্র কূটনীতিকে উড়িয়ে দিয়েছে: আরাঘচি


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

অনলাইন ডেস্কঃ

মার্কিন হামলার পর ইরানকে আবারও আলোচনায় ফিরতে বলায় ইউরোপীয় কর্মকর্তাদের কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, ‘গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম আমরা, ইসরায়েল সেই কূটনীতি ধ্বংস করেছে। চলতি সপ্তাহেও আমরা ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছিলাম, তখন যুক্তরাষ্ট্র ইরানে বোমা ফেলে সেই কূটনীতিকে উড়িয়ে দিয়েছে।খবর আল জাজিরার

 

তিনি প্রশ্ন তোলেন, ‘এখন ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আবার ইরানকে আলোচনায় ফিরতে বলছে। কিন্তু যে আলোচনা কখনো আমরা ছাড়িইনি, নষ্ট করিনি সেখানে আমরা আবার কীভাবে ফেরত যাবো?’ এখন আপনি কী উপসংহার টানবেন? ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলছেন, ইরানকেআলোচনায় ফিরতেহবে।” বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের প্রতি চরমভাবে ক্ষুব্ধ ইরান। সেই ক্ষোভই প্রতিফলিত হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর