ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নড়াইলে ইয়াবাসহ সাংবাদিক আটক


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৬:১২ পিএম

নড়াইল প্রতিনিধি 

 

নড়াইলের নড়াগাতীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  সাংবাদিক  মো. হাসিবুর শেখ (৩০) মো. ইলিয়াস ভূঁইয়া (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত সাংবাদিক হাসিবুর শেখ নড়াগাতী থানার পহড়ডাঙ্গা গ্রামের মৃত সায়েম উদ্দিন শেখের ছেলে ইলিয়াস ভূঁইয়া একই থানার চাপাইল গ্রামের মৃত সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে।

 

শনিবার (২১ জুন) রাতে নড়াগাতী থনার পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল ২১ জুন দুপুরে  নড়াইল জেলা পরিষদের হল রুমে সাংবাদিক ইউনিটির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফ আলী সাথে ছবি  তুলে ফেসবুকে  ছাড়েন তিনি। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের তত্ত¡াবধানে এসআই এফ এম তারেক এএসআই মো. মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নড়াগাতী থনার পহড়ডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের ইলিয়াস ভূঁইয়ার বসত ঘর থেকে হাসিবুর শেখ ইলিয়াস ভূঁইয়াকে গ্রেফতার করে। সময় তাদের নিকট থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন ,‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর