সিরাজগঞ্জ প্রতিনিধি / : 206
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
তাড়াশে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীর জামিন
না মঞ্জুর করে বিচারক তাদের কে জেল হাজতে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, পিপি
রফিকুল ইসলাম।
রবিবার
(২২ জুন) উচ্চ আদালতের জামিনে থাকা এসব নেতাকর্মী সিরাজগঞ্জ আমলী আদালতে হাজির হয়ে
জামিন প্রার্থনা করলে বিচারক মো. রাশেদুল ইসলামের আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।
আসামীরা
হলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ
আলী সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের ২৯ নেতাকর্মী। তাদের বিরুদ্ধে অভিযোগ
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব
আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গাড়ি
ভাংচুর করে হত্যা চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে
তাকে রক্ষা করেন।
গত
৬ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান
আসাদ বাদী হয়ে ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এ
মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে।
এ
মামলায় র্যাব, পুলিশ আভিযান চালিয়ে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ সহ আওয়ামী
লীগের গুরুত্বপূর্ণ নেতাকর্মী কে গ্রেফতার করে। অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিন
নেন। ওই মামলায় আজ ২৯ জন আওয়ামী লীগের নেতাকর্মী জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করলে
তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।
আকাশজমিন/আরআর