ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্মার্ট ফোন না দেয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর কান্ড


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৮:৪৩ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ


সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেরদৌসী খাতুন (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ জুন) দুপুরে এ ঘটনা‌টি ঘ‌টে, রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের সৌলীসবলা গ্রামে। নিহত ফেরদৌসী খাতুন মালেশিয়া প্রবাসী ফরহাদ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।



স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী মায়ের কাছে স্মার্ট ফোন চাইলে তার মা স্মার্ট ফোন না দিয়ে জরুরী প্রয়োজনে স্থানীয় বাজারে চলে যায়। বাজার থেকে এসে নিজ ঘরে তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 



এ বিষয়ে (এসআই) এখলাছুর রহমান বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর