ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা নদীর পানি নিম্নাঞ্চল প্লাবিত


সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা নদীর পানি নিম্নাঞ্চল প্লাবিত

  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। গত তিন দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২৫ সেন্টিমিটার এবং কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়েছে। এতে নদীতীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমির মাঠ।


একই সময়ে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, আগামী ২৫ জুন পর্যন্ত সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়বে। আকাশের মেঘগুলো দেশের উত্তরের দিকে যাচ্ছে এবং বৃষ্টিপাত বাড়ছে, যে কারণে নদ-নদীর পানি বাড়বে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, যমুনা নদীর পানি বাড়ছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় গত ২০ জুন সেন্টিমিটার, ২১ জুন সেন্টিমিটার ২২ জুন ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। একই সময়ে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গত তিন দিনে ২৭ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি বাড়লেও সিরাজগঞ্জে বিপদসীমার ২৯৭ সেন্টিমিটার কাজীপুরে ২৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর