ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে উপজেলায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, মৎস্য কর্মকর্তা তৌহিদা মুহতামিম, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন প্রমুখ।

 

এ কর্মশালায় ২০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সামগ্রী তৈরিতে সফল হওয়ায় ১০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারীর উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, এখন আর নারীদের বসে থাকার সময় নেই, যে কোনো উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছে। এর পাশাপাশি পরিবারের খোঁজ খবর ও সন্তানেরা সঠিকভাবে লেখাপড়া করছে কি না তা দেখভাল রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর