ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে বৈদ্যুতিক লাইট স্থাপন


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম কে করবো আলোকিত এই শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার  বিরাব ২ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে ৬৪টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছে। দেশ বাংলা সংগঠন ও বিরাব যুব সমাজএর যৌথ উদ্যোগে সম্পন্ন হওয়া এই জনসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি এস এম আবু কাউসার। এই প্রকল্পে অর্থায়ন করেছেন দেশে ও প্রবাসে অবস্থানরত স্থানীয় দানশীল ব্যক্তিরা। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের ঐকান্তিক চেষ্টায় আলোকিত হয়ে উঠেছে পুরো এলাকা।

 এস এম আবু কাউসার বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। দেশ-বিদেশে থাকা অনেক ভাইয়েরা এই উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের লক্ষ্য বিরাব গ্রামকে একটি আলোকিত ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ সুলতান, লিয়াকত, রাকিব, রাসেল ও সুমন সহ অনেকে। তারা নিজেরা কাজের তদারকি ও লাইট স্থাপনে সরাসরি অংশ নেন।

 এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মাদ্রাসা শিক্ষার্থীর এক অভিভাবক নাসরিন সুলতানা বলেন, আমার ছেলে নূরবক্স হাফিজিয়া মাদ্রাসায় কোরআন হেফজ করছে, তিন বেলা তাকে বাড়ী থেকেই খাবার দিতে হয়, দিনে তেমন কোন সমস্যা না হলেও রাতের আধারে আমাদের জন্য খুবই সমস্যা হতো। এখন বিদ্যুতের আলোতে আমরা দল বেধে মহিলারা এক সাথে অনেক ছেলে-মেয়ের খাবার দিয়ে আসি। যারা এই উদ্যোগ নিয়ে কাজটি করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

তারা যেন সব সময় এভাবে মানুষের উপকারে এগিয়ে আসতে পারে। এক বাসিন্দা বলেন, এরকম উন্নয়নমূলক কাজ আরও হলে আমাদের এলাকাও শহরের মতো আলোকিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য ওয়ার্ডেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর