ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

গোয়ালন্দে ৬ দফা দাবিনামা বাস্তবায়নে স্বাস্থ্য সহকারিদের অবস্থান


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে স্বাস্থ‍্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ‍্য সহকর্মীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড তথা ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

 মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখা। এসময় বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ৬ দফা দাবিনামা পেশ করে বক্তব্য প্রদান করেন।

 বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি হাফেজা সুলতানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,  সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো মাসুদ রানাসহ গোয়ালন্দ উপজেলা শাখার অন‍্যান‍্য নেতৃবৃন্দ প্রমুখ।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর