ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় ন্যাশনাল আর্লি অ্যাকশন প্রোটোকল শেয়ারিং কর্মশালা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৬:৩৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশের ঘূর্ণিঝড়-প্রবণ উপকূলীয় অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রক্রিয়া শক্তিশালীকরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে "ন্যাশনাল আর্লি অ্যাকশন প্রোটোকল শেয়ারিং কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্টেপ প্রজেক্টের সহযোগিতায় অনুষ্টিত শেয়ারিং কর্মশালায় উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মনিরুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার প্রমুখ। এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করীমী , জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার,

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন প্রমুখ। ইউরোপীয় ইউনিয়ন হিউম্যানিটারিয়ান এইড-এর অর্থায়নে এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার ও উত্তরণ এর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের ঘূর্ণিঝড়-প্রবণ উপকূলীয় অঞ্চলসমূহে পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রক্রিয়া শক্তিশালীকরণ" প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালার শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক রেজান উল্লাহ। বক্তারা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বে পূর্বাভাসকে কাজে লাগিয়ে কীভাবে আগাম প্রস্তুতি গ্রহণ ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়, তার ওপর গুরুত্ব আরোপ করেন। ন্যাশনাল আর্লি অ্যাকশন প্রোটোকল বাস্তবায়নে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জাতীয় পর্যায়ে গৃহীত আর্লি অ্যাকশন প্রোটোকল সম্পর্কে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা এবং এর সফল বাস্তবায়নের জন্য একটি কার্যকর কর্মপন্থা নির্ধারণ করা। উপস্থিত অংশগ্রহণকারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর