ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার ইসরায়েলি


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৯:৪০ এএম

আন্তর্জাতিক ডেস্কঃ

টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংঘাতের আপাত ইতি ঘটলেও ইরানের হামলায় হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক। আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় ৩৯ হাজারে পৌঁছে গেছে। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় ৩৯ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

ইসরায়েলের জনপ্রিয় পত্রিকা ইয়েদিয়থ আহারোনোথ জানিয়েছে, গত ১৩ জুন থেকে ইসরায়েল-ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৭০০টি দাবি নিবন্ধিত হয়েছে।

এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য হাজার ৭১৩টি এবং বিভিন্ন যন্ত্রপাতি অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য হাজার ৮৫টি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, “অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি।ইসরায়েলের আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ভিত্তিক ওয়েবসাইট বেহাদরেই হারেদিম জানিয়েছে, কেবল তেল আবিবেই ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে ২৪ হাজার ৯৩২টি, যা সর্বাধিক। এরপর দক্ষিণাঞ্চলের আশকেলন শহর থেকে জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি দাবি।

তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকার ক্ষতিপূরণ দিতে হতে পারে, সে সম্পর্কে এখনো সরকারিভাবে কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে, ইরান নাকি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যদিও ইরান দৃঢ়ভাবে এই দাবি অস্বীকার করে আসছে।

 

এর জবাবে ইরানও পাল্টা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং গত রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

এই টানা ১২ দিনের আকাশযুদ্ধের পরে সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সংঘাতের আপাতত অবসান ঘটানো হয়েছে।


 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর