ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

হামলায় নিহত দাবি করা ইরানি জেনারেলকে দেখা গেলো সাধারণ মানুষের সাথে


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ১০:১৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের এলিট শাখা কুর্দস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানিকে মঙ্গলবার (২৫ জুন) সাধারণ মানুষের সঙ্গে হাসতে কথা বলতে দেখা গেছে।সদখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইসরায়েলের হামলায় জেনারেল ঈসমাইল কানি নিহত হয়েছেন। কিন্তু এখন দেখা গেছে তিনি জীবিত আছেন এবং মঙ্গলবার ইরানে সরকারপন্থি সমাবেশে যোগ দেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিউইয়র্ক টাইমস জেনারেল ঈসমাইল কানি নিহত হওয়ার তথ্য জানালেও ইসরায়েলি সেনাবাহিনী ধরনের কোনো দাবি করেনি।

বিপ্লবী গার্ডের কুর্দস ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে। হামাস, হিজবুল্লাহ হুতি বিদ্রোহীদের তারা সহায়তা করে থাকে।

এরআগেও একবার ঈসমাইল কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল। ওই সময় বলা হয়েছিল, কুর্দস ফোর্সের প্রধানও সাইফুদ্দিনের সঙ্গে ছিলেন।

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর