ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৪:৩৬ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোকাদ্দেস আলী (৩৫) তিনি কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার নারায়াণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বুধবার দুপুরে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসায় দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, মাদ্রাসা ভবনের নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়েছিলেন মোকাদ্দেস। সময় তিনি হঠাৎ বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চতুর্থ তলার ওপর থেকে তৃতীয় তলায় পড়ে যান। অন্য শ্রমিকরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনদের মতামতের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর