ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইল মহাসড়কে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৬:০৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

 টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে পামওয়েল ট্রাকে অর্ধকোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাতে নারায়ণগঞ্জ এবং ঢাকার ডেমরা সারুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাছি উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮) সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৭৫ ড্রাম পামওয়েল, একটি ট্রাক উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং তথ্য জানান। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত (২১ জুন) রাতে নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলসের একটি ট্রাকে ৭৫ ড্রাম ভর্তি পামওয়েল তেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি রাত দেড়টার দিকে যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের চরভাবলা এলাকায় পৌঁছায়। সময় একটি পিকআপ দিয়ে গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। পরে তারা ট্রাকসহ ৭৫ ড্রাম তেল লুণ্ঠন করে নিয়ে যায়। ট্রাকসহ পামওয়েল তেলের মূল্য ৫৮ লাখ ৬৩ হাজার ২৬৫ টাকা। পরে ঘটনায় যমুনা সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, ঘটনার পর এর সাথে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। একপর্যায়ে মঙ্গলবার (২৪ জুন) রাতে রুবেলকে নারায়ণগঞ্জের এসও রোড এলাকা এবং বাবুকে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত পামওয়েল তেল, ট্রাক, ২টি ওকিটকি, হ্যান্ডকাড, ্যাবের পোশাক, চাইনিজ কুড়াল চাকু উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে সোনারগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত জনকে দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর