ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নলডাঙ্গার পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৮:৪২ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে নলডাঙ্গা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান । নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের সর্বমোট ৮৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৫৬৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশিকুর রহমান ।

এ বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৯ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৪৯ টাকা ও রাজস্ব ও উন্নয়ন হিসেবে মোট ব্যায় ধরা হয়েছে ৮৯কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৫৬৩ টাকা। এ বাজেটে উদ্বৃত্ত রয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৪৮৬ টাকা।

বুধবার দুপুরে পৌরসভার  চত্বরে পৌর প্রশাসক আশিকুর রহমানের সভাপতিত্বে পৌরসভার সহকারী প্রকৌশলী ও পিএনও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাগর মন্ডলের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আব্দুল হাফিজ,সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন, বিএনপির নেতা ও সাবেক মেয়র আব্বাছ আলী নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠরিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,উপজেলার জামায়াত ইসলামীর সেক্রেটারী ডাঃ ফজলার রহমান নলডাঙ্গা উপজেলার এনসিপির প্রধান সমন্বয় কারী মো:আব্দুল বারী প্রাং ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন নাটোর জেলা সিনিয়র: যুগ্ম:আহবায়ক , মো:কাজি আসিকুর রহমান , নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান বলেন, এ বাজেটে জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের নলডাঙ্গা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।


আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর