ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে ভ্রাম্যমান আদালতে অপচিকিৎসা করা ভূয়া প্রাণী চিকিৎসকে জরিমানা


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৯:২৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালত সনদ ছাড়া ভূয়া পল্লী প্রাণী চিকিৎসক ইমরান হোসেন কে ১০ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

জানা যায়, তাড়াশ উপজেলা লাউশন গ্রামের খামারী সুজন হোসেনের একটি বাছুরের পা ভেঙ্গে যায়। এলাকার প্রাণি চিকিৎসক ইমরান হোসেন ১০ হাজার টাকায় খামারির ওই বাছুরটির ভাঙ্গা পায়ে যেন- তেন ভাবে প্লাষ্টার করে দেন। প্লাষ্টারের কয়েক দিনের মাথায় ওই বাছুরের প্লাষ্টার করা ভাঙ্গা পায়ে পচন ধরে। সাথে দুঃগন্ধও ছড়িয়ে পড়ে। খামারী মো. সুজন হোসেন নিরুপায় হয়ে

বুধবার (২৫ জুন) সকালে অসুস্থ্য বাছুরটি অটোভ্যানে তুলে তাড়াশ উপজেলা ভ্যাটেনারী হাসপাতাল ও প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে আসেন। সেখানে থাকা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম ও ভ্যাটেনারী সার্জন ডা. মো. বাদল মিঞা বাছুরটির পচন ধরা পা কেটে ফেলেন।

অপচিকিৎসার কারণে খামারী ক্ষতিগ্রস্থ হওয়ায় তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভূয়া পল্লী প্রাণী চিকিৎসক ইমরান হোসেন কে খবর দিয়ে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরবর্তী‌তে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূয়া পল্লী প্রাণী চিকিৎসক মো. ইমরান হোসেনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান জানান, সনদ বিহীন পল্লী প্রাণী চিকিৎসকের অপচিকিৎসার কারণে খামারী ক্ষতিগ্রস্থ হওয়ায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর