ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় শিশু যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময়


সাতক্ষীরায় 'শিশু যৌন শোষণ প্রতিরোধে করণীয়' শীর্ষক মতবিনিময় সভা

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:২৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

শিশু যৌন শোষণ প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে"— এই আহ্বানের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো 'শিশু যৌন শোষণ প্রতিরোধে করণীয়' শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা । বুধবার (২৫ জুন) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই সভার আয়োজন করে। ‘স্টেপিং আপ দি ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্ (SUFASEC)’ প্রকল্পের আওতায় এবং টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস-এর অর্থায়নে এই সভাটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ  শিক্ষাবিদ ডা. দিলারা বেগম। সভায় শিশু যৌন শোষণের ভয়াবহতা, এর কারণ এবং প্রতিরোধে সমাজের বিভিন্ন স্তরের মানুষের করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান,  শিশু বিষয়ক পুলিশ অফিসার অর্পনা বিশ^াস ও এস আই শারমিন সুলতানা শিখা, ওসিসির প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক,, এ্যাড: নাজমুন নাহার ও মোস্তফা আসাদুজ্জামান, সুশীলন এর সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান,লাবসা এমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো: সাকিবুর রহমান বাবলা ও চেজ্ঞ এজেন্ট গ্রæপের সদস্য শিক্ষাথী ইসরাত জাহান

 প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন  প্রজেক্ট ম্যানেজার শিল্পী শর্মা। বক্তারা বলেন, শিশুদের যৌন শোষণ একটি নীরব মহামারী। এটি প্রতিরোধে শুধু আইন থাকলেই চলবে না, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। শিশু শিক্ষার্থী ইসরাত জাহানের সাহসী বক্তব্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

বক্তারা আরও বলেন, "শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকের এই আলোচনা থেকে যে সুপারিশগুলো এসেছে, সেগুলো বাস্তবায়নে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।"

আকাশজমিন/আরাআর 


এ সম্পর্কিত আরো খবর