গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি।
দৌলতদিয়া
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো এক বিশাল আকৃতির কাতল মাছ। মাছটির ওজন ২১ কেজি ৬০০
গ্রাম, মাছটি বিক্রি হয়েছে ৩৮ হাজার ৮৮০ টাকায়।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে পদ্মা নদীর অদূরে জাল ফেলে এই বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পরে জেলে রবিন হলদারের জালে। পরে বিশালাকার মাছটি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যাবসায়ী চান্দু মোল্লা মাছটি ১৮'শত টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৮ শত ৮০ টাকা দিয়ে ক্রয় করেন। সেসময় বিশাল আকৃতির কাতল মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
এব্যাপারে
মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা বলেন, নদীতে জোয়ার থাকায় এখন মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের
বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার বড় কাতল মাছের চাহিদা রয়েছে অনেক। এধরণের পদ্মার মিঠা পানির
মাছ খেতে খুবই সুস্বাদু হয়। মাছটি বিক্রির জন্য মুঠোফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করা
হচ্ছে। প্রতি কেজিতে কিছু টাকা লাভ হলেই মাছটি
বিক্রি করে দেব।
আকাশজমিন/আরাআর